১৭ জুন ২০১১ - ১৯:৩০

বৃহৎ ভারতে আহলে বাইত (আ.) এর ৪ কোটি ভক্ত হাজার হাজার সামাজিক ও সংবাদ বিষয়ক ওয়েব সাইটের সাংস্কৃতিক আগ্রাসনের সম্মুখীন। এ বিষয়টি দৃষ্টিতে রেখে বার্তা সংস্থা আবনার কর্মকর্তাগণ ভারত ও বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত হিন্দী ভাষাভাষী শিয়াদের জন্য হিন্দী বিভাগ চালু করার পদক্ষেপ গ্রহণ করেছে। যাতে ভারত ও বিশ্বের অন্যান্য দেশের আহলে বাইত (আ.) এর অনুসারীদের সংবাদ প্রকাশ করতে সক্ষম হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ১৩ই রজব মওলুদে কা’বা, শিয়াদের সর্বপ্রথম ইমাম, একত্ববাদীদের মওলা, ইমাম আলী ইবনে আবি তালিব (আলাইহিমাস সালাম) এর পবিত্র জন্মদিবসে বার্তা সংস্থা আবনা’র হিন্দী বিভাগের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

হিন্দী ভাষা, বার্তা সংস্থা আবনার ১৬তম ভাষা হিসেবে স্বীয় কার্যক্রম শুরু করেছে।

এ প্রতিবেদনের ভিত্তিতে বৃহৎ ভারতে আহলে বাইত (আ.) এর ৪ কোটি ভক্ত হাজার হাজার সামাজিক ও সংবাদ বিষয়ক ওয়েব সাইটের সাংস্কৃতিক আগ্রাসনের সম্মুখীন। এ বিষয়টি দৃষ্টিতে রেখে বার্তা সংস্থা আবনার কর্মকর্তাগণ ভারত ও বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত হিন্দী ভাষাভাষী শিয়াদের জন্য হিন্দী বিভাগ চালু করার পদক্ষেপ গ্রহণ করেছে। যাতে ভারত ও বিশ্বের অন্যান্য দেশের আহলে বাইত (আ.) এর অনুসারীদের সংবাদ প্রকাশ করতে সক্ষম হয়।

বার্তা সংস্থা আবনার হিন্দী বিভাগ এর পর হতে মুসলিম বিশ্ব ও শিয়া বিশ্বের, বিশেষতঃ ভারতের শিয়াদের বিভিন্ন খবরাখবর হিন্দী ভাষাভাষীদের জন্য উপস্থাপন করবে।

উল্লেখ্য, বিগত ২ বছরে বাংলা, মালায়ু, তূর্কী (আযেরী) ও ইন্দোনেশীয় ভাষা বার্তা সংস্থা আবনায় সংযোজিত হয়েছে এবং আরবি, ইংরেজী, ফার্সী, উর্দু, রুশ, জার্মানী, চাইনিজ, তূর্কী (ইস্তাম্বুল), স্পেনিশ ও ফ্রেঞ্চ ভাষার পাশাপাশি স্বীয় কার্যক্রম শুরু করেছে।

বার্তা সংস্থা আবনার প্রধান সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হুসাইনী আরেফ এ সম্পর্কে জানিয়েছেন যে, আগামী একমাসের মধ্যে সাওয়াহেলী ভাষারও কার্যক্রম শুরু হবে (ইনশা আল্লাহ)। এছাড়া পর্তূগীজ ও হুসা ভাষাও চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বার্তা সংস্থা আবনার হিন্দী বিভাগ ভিসিটের জন্য নিম্নোক্ত লিংকে ক্লিক করুন:

http://www.abna.ir/index.asp?lang=16